ads

বৃহস্পতিবার , ১১ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করতে রাজি সাকিব

খবর টি পড়েছেন : ২১৫
বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করতে রাজি সাকিব
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ইস্যুটার মধুরেণ সমাপয়েৎই হতে যাচ্ছে তাহলে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হুঁশিয়ারির পর জানা গেছে, ‘বেটিউইনার নিউজে’র সঙ্গে চুক্তি বাতিল করতে যাচ্ছেন সাকিব আল হাসান। বিসিবি ও সাকিবের ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সাকিবও মৌখিক ও লিখিতভাবে বিসিবিকে চুক্তিপত্র বাতিলের কথা জানিয়েছেন।

Shamol Bangla Ads

বেটিং সংক্রান্ত যে কোনো কিছুতেই কড়া অবস্থানে বিসিবি। নিজস্ব ফ্র্যাঞ্চাইজি লিগের ক্ষেত্রেও বেটিং সংক্রান্ত কাউকে সংগ্রহের সুযোগ দেবে না দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। এ অবস্থায় কিছুদিন আগে একটি বেটিং কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান বেটউইনার নিউজের সঙ্গে সাকিবের চুক্তির খবরটি ছড়িয়ে পড়লে শক্ত অবস্থানে যায় বিসিবি। চুক্তি বাতিল না করলে সাকিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা বলে আজ হুঁশিয়ারিও দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এ জটিল পরিস্থিতিতে বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিলের পথেই হেঁটেছেন সাকিব। চুক্তি বাতিল করে তিনি দেশের হয়েই খেলতে চান। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী আজ সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেছেন, ‘সে এটা করতে (চুক্তি বাতিল করা) ইতিবাচক। আমাদের মৌখিকভাবে আগেই জানিয়েছে। তবে এটা আমাদের তাকে চিঠিতে জানানোর বিষয় আছে।’

Shamol Bangla Ads

সেই চিঠি বিসিবি যে এরই মধ্যে পেয়েছে, সেটিও নিশ্চিত করেছেন নিজাম উদ্দিন চৌধুরী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বেটউইনার না ছাড়লে সাকিবকে ছাড়বে বিসিবি পরবর্তী সংবাদ দেশে ফিরেছেন সাকিব, পাপনের সাথে বৈঠক আজ

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads