ads

সোমবার , ৮ আগস্ট ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গমাতার জন্মদিনে একশ’ অস্বচ্ছল নারীকে সেলাই মেশিন উপহার দিলেন মসিক মেয়র টিটু

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ৩০ অস্বচ্ছল নারীর হাতে সেলাই মেশিন তুলে দিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। সোমবার বিকেলে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসন ও ময়মনসিংহ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এ সেলাই মেশিনসমূহ প্রদান করা হয়।

Shamol Bangla Ads

এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, প্রধানমন্ত্রীর নারীদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তার নেতৃত্বে সকল ক্ষেত্রে আজ নারীরা ভালো করছে। এর ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আজ দেশব্যাপী অসংখ্য অস্বচ্ছল নারীকে সেলাই মেশিন দেওয়া হচ্ছে। এ উপহার তখন আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে যখন এ সেলাই মেশিনগুলো ব্যবহার করে সবাই স্বাবলম্বী হয়ে উঠবে।

মেয়র আরও জানান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসার জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে আরও ৭০ টি সেলাই মেশিন অস্বচ্ছল নারীদের প্রদান করা হবে। এছাড়া, মা ও শিশুদের সেবায় একটি নগর মাতৃসদন স্থাপন করা হয়েছে। এছাড়া, ব্রাহ্মপল্লীতে এবং গোয়াইলকান্দীতে নগর মাতৃসদন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্যানেল মেয়র ০৩ সামীমা আক্তার, সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহনাজ বেগম, সচিব (ভারপ্রাপ্ত) অন্নপূর্ণা দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথসহ অন্যান্য বিভাগ ও শাখা প্রধানগণ, নারী নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads