ads

শনিবার , ২৩ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রোমাঞ্চকর ম্যাচে ৩ রানে জিতলো ভারত

খবর টি পড়েছেন : ২২১
রোমাঞ্চকর ম্যাচে ৩ রানে জিতলো ভারত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

রোমাঞ্চকর লড়াইয়ের দেখা মিলল ওয়েস্ট ইন্ডিজ -ভারত সিরিজের প্রথম ওয়ানডেতে। শেষ অবধি জয়টা পেল ভারত। ওই জয়ে মাত্র ৩ রানের জয়ে সিরিজ শুরু করেছে তারা।

Shamol Bangla Ads

বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত হোম সিরিজে কোনো ম্যাচেই ২০০ রান করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। অথচ এবার ভারতের বিপক্ষে দাঁড় করল ৩০৫ রান। পোর্ট অব স্পেনে হাই আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৩০৮ রানের সংগ্রহ পায় ভারত। জবাবে নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ৪্ উইকেট হাতে রেখে তিন রানের আক্ষেপে পুড়তে হয়েছে ওয়েস্ট ইন্ডিজের।

ত্রিনিদাদের পোর্ট অব স্পেন স্টেডিয়ামে শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নামে শিখর ধাওয়ানের দল। দুই ওপেনার শিখর ধাওয়ান ও শুভমান গিল শুরুটা দারুণ করেন। ওপেনিং জুটিতে আসে ১১৯ রান। উদ্বোধনী জুটি ভাঙে ৬৪ রান করে শুভমান রান আউট হলে। আরেক ওপেনার ধাওয়ান তিন রানের জন্য পাননি সেঞ্চুরির দেখা। ৯৯ বল খেলে ৯৭ রান করা ধাওয়ানকে ফেরান গুদাকেশ মোতি।

Shamol Bangla Ads

তার বিদায়ে ভারতের ব্যাটিং লাইনআপে ধ্বস নামে। ৫৭ বলে ৫৪ রান করে আইয়ার বিদায় নিলে রানের গতিও কিছুটা মন্থর হয়ে যায়। শেষদিকে দীপক হুদার ৩২ বলে ২৭ ও অক্ষর প্যাটেলের ২১ বলে গড়া ২১ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৮ রানের পুঁজি জড়ো করে সফরকারী ভারত। ক্যারিবীয়দের পক্ষে আলজারি জোসেফ ও গুদাকেশ মোটি দুটি করে উইকেট শিকার করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই শাই হোপকে হারায় উইন্ডিজ। তবে দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন কাইল মেয়ার্স ও শামার ব্রুকস। তাদের ১১৭ রানের জুটিতে লড়াইয়ে টিকে ছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে ৬১ বলে ৪৬ রান করে ব্রুকস ও ৬৮ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলে মেয়ার্স বিদায় নিলে ভারত আবারও ম্যাচে ফেরে।

শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের ১৫ রান দরকার হলেও ১১ তুলতে সক্ষম হন ক্রিজে থাকা দুই ব্যাটার আকিল হোসেন ও রোমারিও শেফার্ড। ফলে ৫০ ওভার ব্যাট করে ৪ উইকেট হাতে রেখে ৩ রানের আক্ষেপ নিয়ে শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয় ক্যারিবীয়দের।

ভারতের পক্ষে মোহাম্মদ সিরাজ, শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল প্রত্যেকেই দুটি করে উইকেট অর্জন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী… পরবর্তী সংবাদ জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি অধিনায়ক সোহান

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads