ads

শনিবার , ২৩ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি অধিনায়ক সোহান

খবর টি পড়েছেন : ২৩৩
জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি অধিনায়ক সোহান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানকে বিশ্রামে পাঠিয়ে জিম্বাবুয়ে সফরে নুরুল হাসান সোহানকে টি-টোয়েন্টি অধিনায়ক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২২ জুলাই শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

Shamol Bangla Ads

জিম্বাবুয়ে সফরের দল ও অধিনায়কত্বের বিষয় নিয়ে শুক্রবার দুপুরে মাহমুদউল্লাহর সঙ্গে বৈঠকে বসেন জালাল ইউনুস, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার ও আব্দুর রাজ্জাক। বৈঠক শেষে অধিনায়ক পরিবর্তনের ঘোষণা দেন জালাল ইউনুস।

তিনি বলেন, আমরা জিম্বাবুয়েতে একপ্রকার নতুন একটা দল পাঠাচ্ছি। কারণ টেস্ট ও টি-টোয়েন্টিতে আমরা ধারাবাহিকভাবে ভালো করতে পারছি না। এ সিরিজে টি-টোয়েন্টিতে সোহান দলকে নেতৃত্ব দেবে। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৬ জুলাই জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ দল।

Shamol Bangla Ads

২০১৯ সালে জুয়াড়ির প্রস্তাব গোপন করে নিষিদ্ধ হন সাকিব আল হাসান। এরপরই টি-টোয়েন্টির নেতৃত্ব পান মাহমুদউল্লাহ রিয়াদ। এর আগে অবশ্য সাকিবের অনুপস্থিতিতে পাঁচটি ম্যাচে অধিনায়কত্ব করেন তিনি। এখন অবধি ৪৩ ম্যাচে অধিনায়কত্ব করে দলকে ১৬টিতে জয় এনে দিয়েছেন রিয়াদ।

বাংলাদেশ সর্বশেষ ১৩ ম্যাচের মাত্র একটিতে জিতেছে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে। এই সময়ে ব্যাট হাতে তার ৩০ পেরোনো ইনিংস কেবল একটি, দুইবার পেরোতে পেরেছেন ২০ রান। ওয়েস্ট ইন্ডিজ সফরে ৩ ম্যাচে করতে পেরেছেন ৪১ রানের বেশি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রোমাঞ্চকর ম্যাচে ৩ রানে জিতলো ভারত পরবর্তী সংবাদ রাফিনহার গোলে বার্সার এল ক্লাসিকো জয়

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads