ads

বৃহস্পতিবার , ২১ জুলাই ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুলাই ২১, ২০২২ ৩:০৪ অপরাহ্ণ

শেরপুর পৌরসভার উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২০ জুলাই বুধবার রাতে চকপাঠকস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত ওই খেলায় স্বাধীন রহমান জুটিকে হারিয়ে তৌহিদুর রহমান জুটি চ্যাম্পিয়ন হয়।

Shamol Bangla Ads

খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার হিসেবে প্রাইজমানি ও ক্রেস্টবিতরণ করেন প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক তোফায়েল আহমেদ।

পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পৌর লেডিস ক্লাবের সভাপতি, মেয়র পত্নী শাহিনা আক্তার পারভীন, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, পৌর প্যানেল মেয়র-২ মো. কামাল হোসেন, পৌর কাউন্সিলর নাছিরুল আলম নাহিদ ও ইদ্রিস আলী গেন্দাকুল, পৌরসভার সহকারী প্রকৌশলী খোরশেদ আলম, বস্তি উন্নয়ন কর্মকর্তা শরিফ উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

ওই টুর্নামেন্টে শেরপুর ও ময়মনসিংহের মোট ৮টি দল অংশ নেয়। চ্যাম্পিয়ন ও রানার্সআপ ছাড়াও খেলায় অংশগ্রহণকারী প্রতিটি দলকে বিশেষ পুরষ্কার হিসেবে মেডেল উপহার দেওয়া হয়।

Need Ads