ads

বুধবার , ২০ জুলাই ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জমিসহ ঘর পাচ্ছেন আরও ১৬১ ভূমিহীন ও গৃহহীন পরিবার

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুলাই ২০, ২০২২ ৪:১৭ অপরাহ্ণ

মুজিব শতবর্ষ উপলক্ষে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের আওতায় শেরপুরে ঘর পাচ্ছেন আরও ১৬১ পরিবার। ২০ জুলাই বুধবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের ওই তথ্য জানান জেলা প্রশাসক সাহেলা আক্তার।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায় (২য় ধাপে) ২৬ হাজার ২২৯টি পরিবারকে আগামীকাল ২১ জুলাই জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে শেরপুরে ৫ উপজেলায় ১৬১টি ভূমিহীন ও গৃহহীন পরিবার জমিসহ ঘর পাচ্ছেন। আগামীকাল তাদের জমির কাগজপত্র ও চাবিসহ ঘর বুঝিয়ে দেওয়া হবে। এর মধ্যে শেরপুর সদর উপজেলায় ৪৪টি, নকলা উপজেলায় ২৯টি, নালিতাবাড়ী উপজেলায় ৫৭টি, ঝিনাইগাতী উপজেলায় ১৫টি ও শ্রীবরদী উপজেলায় ১৬টি ঘরসহ ১৬১টি ঘর রয়েছে।

প্রেস ব্রিফিং এ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, শেরপুর সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সিনিয়র সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ।

Shamol Bangla Ads

প্রেস ব্রিফিংয়ে এনডিসি আসিফ রহমান, শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, শেরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্তসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads