শেরপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২০ জুলাই বুধবার বিকেলে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি এলাকায় স্থানীয় ২৪ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ওই ফাইনাল খেলায় ব্ল্যাক ডায়মন্ড স্পোর্টিং ক্লাব ফ্রেন্ডস ইউনিট স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে ড্র হওয়ায় চ্যাম্পিয়ন নির্ধারণে টাইব্রেকার অনুষ্ঠিত হয়। এতে ৪-২ গোলে ব্ল্যাক ডায়মন্ড স্পোর্টিং ক্লাব ফ্রেন্ডস ইউনিট স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
পরে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার তুলে দেন সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম।

ওইসময় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, লছমনপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হাইসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করে।




