ads

বুধবার , ২০ জুলাই ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দূরারোগ্য ব্যধিতে আক্রান্তদের মাঝে অনুদানের চেক বিতরণ

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুলাই ২০, ২০২২ ৩:১৯ অপরাহ্ণ

শেরপুরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগসহ দূরারোগ্য ৬টি ব্যধিতে আক্রান্ত রোগীদের মাঝে সমাজসেবা বিভাগের এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ২০ জুলাই বুধবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা বিভাগের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় অসহায় ও দরিদ্র রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক সাহেলা আক্তার।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, কেউ যাতে বিনা চিকিৎসায় না থাকে সেজন্য সরকার অসহায় রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করে আসছে। আশা করি এ সহায়তা নিয়ে অসহায় মানুষেরা উপকৃত হবেন।

জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিনসহ জেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এদিন ৫৩ জন রোগীর মাঝে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট ২৬ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

Need Ads