ads

শনিবার , ১১ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পরিবেশ সংরক্ষণে উন্মুক্ত কনসার্ট

খবর টি পড়েছেন : ২৬১
শেরপুরে পরিবেশ সংরক্ষণে উন্মুক্ত কনসার্ট
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

‘একটাই পৃথিবী, তোমার, আমার, সবার/ গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, নিজে বাঁচি’-এমন শ্লোগানে পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষে শেরপুরে ট্রাকমঞ্চে উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ১০ জুন শুক্রবার রাতে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটির আয়োজনে শহরের নবীনগর হাজীর দোকান মোড় এলাকায়  ব্যাতিক্রমী ওই সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিবেশন করে উদীচী শেরপুর জেলা সংসদের শিল্পীরা।

Shamol Bangla Ads

দুই ঘন্টাব্যাপী এ সাংস্কৃতিক অনুষ্ঠানে গানে গানে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, অক্সিজেনের যোগান বাড়াতে বেশী বেশী করে বৃক্ষরোপন, বজ্রপাত নিরোধে তাল ও নারিকেল গাছ রোপন সহ বিভিন্ন ধরনের পরিবেশ রক্ষামুলক বার্তা প্রদান করা হয়। গানের ফাঁকে ফাঁকে জলবায়ূ পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও পরিবেশ বিপর্যয় রোধে করণীয় সম্পর্কে সচেতনতামুলক বক্তব্য রাখেন শিক্ষক আবুল কালাম আজাদ, অধ্যাপক শিব শংকর কারুয়া, সাংকৃতিক সংগঠক এসএম আবু হান্নান, বিতার্কিক এসএম ইমতিয়ায়াজ চৌধুরী, নাট্যকর্মী পল্লী প্রাণী চিকিৎসক গোলাম মোস্তফা প্রমুখ। স্থানীয় দর্শক-শ্রোতারা প্রাণভরে এ সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করেন এবং এমন আয়োজনের ভুয়শী প্রশংসা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে জনশুমারি ও গৃহগণনাকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে আতিউর রহমান মডেল ডিগ্রী কলেজে উন্মুক্ত মঞ্চের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads