ads

শনিবার , ১১ জুন ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আতিউর রহমান মডেল ডিগ্রী কলেজে উন্মুক্ত মঞ্চের গ্রীনরুমের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুন ১১, ২০২২ ৩:১০ অপরাহ্ণ

শেরপুরে আতিউর রহমান মডেল ডিগ্রী কলেজে উন্মুক্ত মঞ্চের গ্রীনরুমের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। । ১১ জুন শনিবার সকালে সদর উপজেলার ভীমগঞ্জ এলাকাস্থ কলেজ প্রাঙ্গনে ওই গ্রীনরুমের উদ্বোধন করেন কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার। এজন্য সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ায় প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়নসহ সুন্দর পরিবেশ গড়ে তুলতে কাজ করছে।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আতিউর রহমান মডেল কলেজের অধ্যক্ষ মো. গোলাম হাসান খান সুজন, কামারিয়া ইউপি চেয়ারম্যান মো. সরোয়ার জাহান, কামারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমীন ছানা, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, আওয়ামী লীগ নেতা ফজলুল হক মাস্টার, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রূপক, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম প্রমুখ। এর আগে কলেজের সার্বিক অবস্থা পরিদর্শন করেন হুইপ আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

কলেজের অধ্যক্ষ মো. গোলাম হাসান খান সুজন জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় উন্মুক্ত মঞ্চের ওই গ্রীনরুমটি নির্মাণে ব্যয় হবে প্রায় ১৬ লাখ টাকা।

Need Ads