ads

শনিবার , ১১ জুন ২০২২ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে জনশুমারি ও গৃহগণনাকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
জুন ১১, ২০২২ ২:১৪ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতীবান্দা ও মালিঝিকান্দা ইউনিয়নের জোন-৪ এর জনশুমারি ও গৃহগণনা-২০২২ উপলক্ষে সুপারভাইজার ও গণনাকারিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৯ থেকে ১২ জুন পর্যন্ত দ্বিতীয় ব্যাচের ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত ওই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও জোনাল অফিসার জোন-৪ মো. রুহুল কুদ্দুছ। এতে উপস্থিত ছিলেন জনশুমারি ও গৃহগণনা ইউনিয়ন কমিটির সদস্য উপসহকারি কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান। প্রশিক্ষণটি ডিজিটাল পদ্ধতিতে প্রজেক্টরের মাধ্যমে প্রদান করা হয়। এ প্রশিক্ষণে ১৮ জন সুপারভাইজার ও ১০৯ জন গণনাকারি অংশ নেয়।

Shamol Bangla Ads

উল্লেখ্য, আগামী ১৫ থেকে ২১ জুন পর্যন্ত এ গণনার কার্যক্রম চলবে। এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে ট্যাবের মাধ্যমে এ জনশুমারি ও গৃহগণনা-২০২২ অনুষ্ঠিত হবে। মালিঝিকান্দা ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক সকলকে নির্ধারিত সময়ে সঠিক তথ্য প্রদানের আহ্বান জানিয়েছেন।

Need Ads