শেরপুরে নির্বাহী আদালতের কার্যক্রম ডিজিটালাইজেশনের আওতায় পেপারলেস ম্যানেজম্যান্ট সিস্টেম এর উদ্বোধন করা হয়েছে। ২৪ মে মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এ সফটওয়্যারের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মো. মোমিনুর রশীদ।

ওইসময় তিনি বলেন, এ সফটওয়্যারের মাধ্যমে নির্বাহী আদালতসমূহের কার্যক্রমকে পেপারলেস কোর্ট এ রূপদান করা হলো। এর মাধ্যমে আদালত কেন্দ্রিক সেবা প্রার্থীরা আরও দ্রুত সেবা পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সফটওয়্যারের নির্মাণ ও পরিকল্পনাকারী শেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইয়াছমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, সকল উপজেলার সহকারী কমিশনার (ভূমি)সহ জেলা প্রশাসনের অন্যান্য সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।




