ads

মঙ্গলবার , ২৪ মে ২০২২ | ১৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ওয়ার্ল্ড ভিশনের বিনামূল্যে ২১৪৬টি ছাগী বিতরণ

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
মে ২৪, ২০২২ ৭:২১ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে ১ হাজার ৭৩টি পরিবারের মাঝে বিনামূল্যে দুইটি করে ২ হাজার ১৪৬টি ছাগী বিতরণ করা হয়েছে।

Shamol Bangla Ads

২৪ মে মঙ্গলবার দুপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঝিনাইগাতীর কার্যালয় চত্বরে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের ৯২টি দরিদ্র পরিবারের মাঝে ১৮৪টি ছাগী বিতরণের মাধ্যমে ওই কার্যক্রম শেষ করা হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ঝিনাইগাতীর আয়োজনে বাংলাদেশ ইনিশিয়েটিভ টু এনহ্যান্স নিউট্রিশন সিকিউরিটি এন্ড গভর্নেন্স প্রকল্পের আওতায় ওই ছাগীগুলো বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে প্রকল্পের সমন্বয়ক সৃজিত চিসিমের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হক, প্রকল্প কর্মকর্তা জেমস উজ্জল সিকদার, কৃষক সাইদুল প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads