ads

বুধবার , ২৫ মে ২০২২ | ১৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতী সদর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
মে ২৫, ২০২২ ৩:১২ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ২৫ মে বুধবার দুপুরে আহাম্মদনগর এলাকাস্থ ইউনিয়ন পরিষদ চত্বরে ওই বাজেট অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

বাজেট সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ সচিব শাহনাজ পারভীন নতুন অর্থবছরের মোট ২ কোটি ২৪ লাখ ৯১ হাজার ২৩০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।

বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা প্রিপ ট্রাস্ট প্রকল্পের ঝিনাইগাতী উপজেলা সমন্বয়কারী সঞ্জিত কুমার দে, উন্মুক্ত বাজেট সভায় কারিগরি সহযোগিতায় ছিলেন প্রিপ ট্রাস্ট প্রকল্পের ফ্যাসিলেটটর মো.মোশারফ হোসেন প্রমুখ। এ বাজেট সভায় ইউপি সদস্য মো.জবেদ আলী, ইউপি সদস্য মো.আব্দুর রকির (বাদশা),

Shamol Bangla Ads

ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম, ইউপি সদস্য মো.আজিজুল হক,ইউপি সদস্য ফারুক হোসেন,ইউপি সদস্য জহুরুল ইসলাম, ইউপি সদস্য ফখরুজ্জামান রায়হান, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছা.লাইলী আক্তার,সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছাঃ নার্গিস আক্তার ও মোছা. জোসনা পারভীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন।

Need Ads