ads

বুধবার , ২৫ মে ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কামারেরচর ও গাজীরখামার ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মে ২৫, ২০২২ ৬:৫০ অপরাহ্ণ

শেরপুর সদর উপজেলার কামারেরচর ও গাজীরখামার ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ২৫ মে বুধবার দুপুরে স্ব-স্ব পরিষদের ভবনের সামনে ওই বাজেট ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

কামারেরচর ইউপি চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব আগামী ২০২২-২৩ অর্থ বছরের জন্য ৯০ লাখ ৮৮ হাজার ৩৫৫ টাকার বাজেট ঘোষণা করেন। ছাত্রলীগ নেতা মো. নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সালাম বিএসসি, শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আছাদুজ্জামান মোরাদ, কামারেরচর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান দুলাল, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ভুট্টু, কামারেরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবুল বিএসসি, ইউপি প্যানেল চেয়ারম্যান-১ আবু সাঈদ আরজু, এএসআই রবিউল আলম সাজু, ছাত্রলীগ নেতা শাহিনুর রহমান মুক্তা, সাবেক ছাত্রলীগ সভাপতি মো. ইব্রাহিম, রকিবুল হাসান ফিরোজ, হাফিজুর রহমান হাফেজ প্রমুখ।

পরে ইউপি সচিব মো. নূরে আলম সিদ্দিকী বাজেটের সারাংশ পড়ে শোনান। ওইসময় ইউনিয়ন পরিষদের সকল সদস্য সদস্যা, ইউনিয়নের সকল সরকারি দপ্তরের প্রধান, সকল সরকারি প্রাথমিক ও মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

একইদিন গাজীরখামার ইউপির ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান মো. আওলাদুল ইসলাম আওলাদ। এ সময় তিনি ১ কোটি ২১ লক্ষ ৫০ হাজার ৩৯০ টাকার বাজেট ঘোষণা করেন।

ওইসময় ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মো. আশরাফ আলী খান, গাজীরখামার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান বুলবুল, খরখড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, ইউপির প্যানেল চেয়ারম্যান জরু মিয়া, নুরু মিয়া ও মহিরন বেগম, ইউপি সচিব মো. সাইয়েদুল আলম, সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি খোরশেদ আলমসহ পরিষদের অন্যান্য সদস্যগণ, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Need Ads