প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের শিষ্টাচারবহির্ভূত মন্তব্য ও বক্তব্যের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগের একটি অংশ। ২৫ মে বুধবার বিকেলে বিক্ষোভ মিছিলটি শেরপুর সরকারি কলেজ অঙ্গন প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রলীগের জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি বর্ষণ কারুয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক সানজিদ আল প্রত্যয়, সাংগাঠনিক সম্পাদক তাশদীদুর রহমান, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম রিফাত, উপ-আইন বিষয়ক সম্পাদক আসলাম মিয়া, নাট্য ও বির্তক বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি অন্তর, জাহিদ হাসান সবুজ, উপ-ত্রাণ বিষয়ক সম্পাদক রুকনুজ্জামান রুকন, উপ-কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক শফিউর ইসলাম অলিন, সদস্য নজরুল ইসলাম নিশান, তারেকুল ইসলাম শ্রাবণ, অন্তর চন্দ, আবু নুসায়ের নিপু প্রমুখ।
জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি বর্ষণ কারুয়া জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদকের করা শিষ্টাচারবহির্ভূত বক্তব্যে সারাদেশে ছাত্রলীগে নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। ছাত্রদল নেতার ওই শিষ্টাচারবহির্ভূত বক্তব্য প্রত্যাহারসহ নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করা পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে।




