জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করেছে বাংলাদেশ নজরুল সেনা, শেরপুর জেলা কমিটি।

২৫ মে মঙ্গলবার দুপুরে শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলা মোড়ে পৌরসভা কার্যালয়ে গিয়ে শেষ হয়।
শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের নেতৃত্বে র্যালিতে অংশ নেন সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া, নজরুল সেনা, শেরপুর জেলা কমিটির উদ্যোক্তা মো. ইমামুল হক রবীন, আইনজীবী মোখলেছুর রহমান জীবন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদসহ সুধীবৃন্দ ও শিশু-কিশোররা।

পরে পৌরসভার সভাকক্ষে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম সম্পর্কে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।




