শেরপুর শহরের প্রাণকেন্দ্র গোপালবাড়ী জিউর মন্দির সংলগ্ন আড়াইআনী পুকুরের পাড় বাঁধাই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ২৪ মে মঙ্গলবার বিকেলে ওই পাড় বাঁধাই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

ওইসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খবিরুজ্জামান খান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত প্রমুখ।
উপজেলা প্রকল্প অফিস সূত্রে জানা যায়, পুকুরের পাড় বাঁধাই কাজে ব্যয় হবে ৬ লাখ টাকা।




