ads

মঙ্গলবার , ২৪ মে ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আদালতের নির্দেশে ধ্বংস করা হলো জব্দকৃত ২২২৮ বোতল ফেনসিডিল

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মে ২৪, ২০২২ ৪:৪২ অপরাহ্ণ

শেরপুরে আদালতের নির্দেশে বিভিন্ন সময়ে জব্দকৃত ২ হাজার ২২৮ বোতল ফেনসিডিল ধ্বংস করা হয়েছে। ২৩ মে সোমবার বিকেলে আদালত চত্বরে রোলার গাড়ি দিয়ে ওইসব ফেনসিডিল গুড়িয়ে দিয়ে ধ্বংস করা হয়।

Shamol Bangla Ads

ওইসময় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর আল মামুন ও শরিফুল ইসলাম খান এবং কোর্ট পুলিশ পরিদর্শক খন্দকার শহীদুল হক ও ডিবির পুলিশ পরিদর্শক রেজাউক হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, সম্প্রতি শেরপুরের পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরীর নির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ৩টি পৃথক ঘটনায় ভারত থেকে দেশের বিভিন্ন স্থানে পাচারের জন্য নিয়ে আসার সময় সীমান্তবর্তী নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলা থেকে ২ হাজার ২২৮ বোতল ফেনসিডিল আটক করে ডিবি ও সংশ্লিষ্ট থানা পুলিশ। জব্দকৃত ফেনসিডিলগুলোর মূল্য প্রায় ২০ লক্ষ টাকা।

Shamol Bangla Ads

ওইসব ঘটনায় ওই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নালিতাবাড়ী ও শ্রীবরদী থানায় ৩টি নিয়মিত মামলা দায়ের করে পুলিশ। পরে জব্দকৃত ফেনসিডিলগুলো সংশ্লিষ্ট মামলার আলামত হিসেবে আদালতের মালখানায় পাঠানো হয়।

পরে আদালতের নির্দেশনা মোতাবেক সোমবার বিকেল সাড়ে ৪টায় ২ হাজার ২২৮ বোতল ফেনসিডিল আদালত চত্বরে রোলার দিয়ে গুড়িয়ে ধ্বংস করা হয়।

Need Ads