শেরপুরের ঝিনাইগাতীতে দু’ইদিনব্যাপী শিশু মেলা-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)’ ১ম সংশোধনী শীর্ষক প্রকল্পের আওতায় জেলা তথ্য অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে ২৪ মে মঙ্গলবার ওই শিশু মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ।

এ উপলক্ষে জেলা তথ্য কর্মকর্তা তাহমিনা আক্তার দিনার সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহরীয়ার পারভেজ, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রুস্তম আলী, থানার এসআই রাজিব ভৌমিক প্রমুখ।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে থেকে একটি র্যালি বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহকারী তথ্য কর্মকর্তা মো. ইব্রাহিম মোল্লা সুমন, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর সহকারী প্রোগ্রামার শেখ মো. হাবিবুল্লাহ, প্রমুখ।

মেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় থেকে ১০টি স্টল অংশগ্রহণ করে। প্রথম দিনে ক এবং খ গ্রুপের কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো ও নৃত্য পরিবেশিত হয়।




