ads

মঙ্গলবার , ২৪ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুই মাইলফলকে আরও উঁচুতে মুশফিক

খবর টি পড়েছেন : ২৫৭
দুই মাইলফলকে আরও উঁচুতে মুশফিক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বাংলাদেশকে যে কতবার খাদের কিনারা থেকে টেনে তুলেছেন মুশফিকুর রহিম, তার ইয়ত্তা নেই। দলকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করতেও মুশফিকের জুড়ি মেলা ভার। সে কারণেই তাঁর নামটাই হয়ে গেছে ‘মিস্টার ডিপেন্ডেবল’।

Shamol Bangla Ads

ভরসার প্রতীক মুশফিক গতকালই লিটন দাসকে নিয়ে মহাকাব্যিক জুটি গড়ে রেকর্ড বইয়ে ঝড় তুলেছেন। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে সাদা পোশাকে পূরণ করেছেন ৫ হাজার রান। আজ আরও দুটি মাইলফলক স্পর্শ করে সবাইকে ছাড়িয়ে গেছেন তিনি।
মুশফিকের ভেলায় চড়ে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছে ৩৬৫ রানে। ৩৫ বছর বয়সী তারকা অপরাজিত ছিলেন ১৭৫ রানে। ম্যারাথন ইনিংসটি খেলার পথে একটি জায়গায় ছাড়িয়ে গেছেন বন্ধুপ্রতিম সতীর্থ তামিম ইকবালকে । বাংলাদেশে এখন সবচেয়ে বেশি আন্তর্জাতিক রান মুশফিকের। তাঁর সংগ্রহ ৭০৭০। তামিম এখন পর্যন্ত করেছেন ৭০৬৩।

১১৫ রানে অপরাজিত থেকে গতকাল ‘রাত্রিযাপন’ করেছেন মুশফিক। তামিমকে টপকে যেতে হলে আজ করতে হতো আরও ৫৪। দেশের সবচেয়ে অভিজ্ঞ কিপার-ব্যাটার করেছেন প্রয়োজনের চেয়ে ৬ রান বেশি। এই মাইলফলক গড়তে তামিমের চেয়ে ২৮ বার বেশি ব্যাটিংয়ে নামতে হয়েছে তাঁকে। মুশফিক-তামিমের পরের দুটি স্থান সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের।

Shamol Bangla Ads

মুশফিক আরেকটি জায়গায় নিজেকেই ছাড়িয়ে গেছেন। সঙ্গে রেকর্ডও গড়েছেন। টেস্টে ঘরের মাঠে বাংলাদেশিদের মধ্যে আগে থেকেই সবচেয়ে বেশি রানের মালিক ছিলেন। এবার প্রথম বাংলাদেশি হিসেবে ছুঁয়েছেন ৩ হাজার রানের মাইলফলক। ৮৩ ইনিংসে মুশফিকের সংগ্রহ ৩০২২ রান। এখানেও তাঁর পেছনে তামিম। মুশফিকের চেয়ে ৯ ইনিংস কম খেলে ২৬৯ রান কম করেছেন দেশসেরা ওপেনার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতলো ম্যানচেস্টার সিটি পরবর্তী সংবাদ দিন শেষে ২২২ রানে পিছিয়ে শ্রীলঙ্কা

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads