ads

মঙ্গলবার , ২৪ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতলো ম্যানচেস্টার সিটি

খবর টি পড়েছেন : ২৩৪
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতলো ম্যানচেস্টার সিটি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

প্রিমিয়ার লিগ জামানায় সবচেয়ে বেশি ১৩ শিরোপা জিতে নিজেকে ধরাছোঁয়ার ঊর্ধ্বে নিয়ে গেছেন স্যার আলেক্স ফার্গুসন। টানা ২৬ বছর ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্বে থেকে এই রেকর্ড গড়েছেন স্কটিশ এই কিংবদন্তি ম্যানেজার। তবে পেপ গার্দিওলা যেভাবে আগাচ্ছেন তাতে ফার্গির এই রেকর্ড নিরাপদ মনে হচ্ছে না। কারণ ম্যানচেস্টার সিটি তার অধীনে গত পাঁচ মৌসুমে ৪টি লিগ শিরোপা জিতেছে।

Shamol Bangla Ads

এ ধারায় এগোতে থাকলে ফার্গিও অচিরেই তার হাতের নাগালে চলে আসবেন। গত রোববার অ্যাস্টন ভিলাকে নাটকীয়ভাবে ৩-২ ব্যবধানে হারিয়ে লিগ শিরোপা জিতে গার্দিওলা পেছনে ফেলেছেন দুই বিখ্যাত ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার ও হোসে মরিনহোকে। তারা দু’জনই ৩টি করে প্রিমিয়ার লিগ জিতেছেন।
তবে শুধু প্রিমিয়ার লিগ নয়, অন্যান্য দেশের লিগেও দাপটের সঙ্গে বিচরণ করেছেন গার্দিওলা। স্প্যানিশ এ ম্যানেজার ২০০৮-০৯ মৌসুমে ক্লাব ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে কোচিং করানোর শুরু করেন বার্সেলোনাকে দিয়ে। চার মৌসুমে বার্সাকে ১৪টি ট্রফি এনে দেন তিনি। যেখানে ছিল দুটি চ্যাম্পিয়ন্স লিগ এবং তিনটি লা লিগা।

এরপর বায়ার্ন মিউনিখের হয়ে ৩টি বুন্দেসলিগা জিতেছেন। ২০১৬ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে পাঁচ মৌসুমে চারটি লিগ শিরোপা জিতেন তিনি। ইউরোপের সেরা পাঁচটি লিগের কোচদের মধ্যে সর্বোচ্চ লিগ শিরোপা (১০টি) জেতা ম্যানেজার তিনি। তবে এত সফলতার আড়ালে অনেক বড় ব্যর্থতাও আছে তার। লিগ শিরোপা জিতলেও গত এগারো বছর ধরে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি তিনি। বায়ার্ন ও সিটি কিন্তু আগে থেকেই লিগে দাপুটে দল। তারা মূলত চ্যাম্পিয়ন্স লিগের আশায় গার্দিওলাকে নিয়োগ দিয়েছিল। সেখানে পুরোপুরি ব্যর্থ তিনি। তবে প্রিমিয়ার লিগে লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপ হলেন দুর্ভাগা। জার্মান এ কোচের অধীনে লিভারপুল গত ছয় বছরের মধ্যে তিন মৌসুমে ৯৯, ৯৭ ও ৯২ পয়েন্ট সংগ্রহ করেও একবার মাত্র লিগ শিরোপা জিতেছে। এর মধ্যে দু’বার মাত্র ১ পয়েন্টের ব্যবধানে সিটির কাছে শিরোপা হারিয়েছে তারা। অথচ ফার্গুসনের ১৩ শিরোপার মধ্যে সর্বোচ্চ পয়েন্ট ছিল ৯১।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিপর্যয় কাটিয়ে লিটনের সেঞ্চুরি, দুইশ’ ছাড়ানো রেকর্ড জুটি পরবর্তী সংবাদ দুই মাইলফলকে আরও উঁচুতে মুশফিক

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads