ads

মঙ্গলবার , ২৪ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দিন শেষে ২২২ রানে পিছিয়ে শ্রীলঙ্কা

খবর টি পড়েছেন : ৩৭৪
দিন শেষে ২২২ রানে পিছিয়ে শ্রীলঙ্কা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সাকিব আল হাসানের বলে কুশল মেন্ডিস এলবিডব্লিউ হতেই বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়ল বাংলাদেশ। উইকেটের জন্য সব রকম চেষ্টাই করে যাচ্ছিলেন বাংলাদেশের বোলাররা। কিন্তু সাফল্য বলতে, ওশাদা ফান্দোর্দোর উইকেটটা। ৪৯ বলে কুশলের ১১ রানের সংগ্রামী ইনিংসটার সমাপ্তি তাই স্বস্তির বাতাস বইয়ে দিয়ে গেল বাংলাদেশ দলে। প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে ১৪৩ রান করে দ্বিতীয় দিন শেষ করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে সফরকারীরা এখনো পিছিয়ে আছে ২২২ রানে।

Shamol Bangla Ads

৭০ রানে অপরাজিত থেকে আগামীকাল ব্যাটিংয়ে নামবেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। তাঁর সঙ্গী নাইটওয়াচম্যান কাসুন রাজিথা ১১ বল খেলে এখনো রান করতে পারেননি। দুই বাঁহাতি স্পিনার সাকিব আর তাইজুল ইসলামের সঙ্গে একজন অফ স্পিনারের অভাববোধ করেছেন মুমিনুল হক। চট্টগ্রাম টেস্টের একাদশ থেকে ছিটকে পড়া নাঈম হাসানের বদলী মোসাদ্দেক হোসেন সৈকত নিজের উপস্থিতির ছাপ রাখতে পারেননি। ২ ওভার বোলিং করে ১৪ রান দিয়েছেন মোসাদ্দেক।

এর আগে মধ্যাহ্নভোজের বিরতির পর আর ৪ রান যোগ করে বাংলাদেশ ৩৬৫ রানে অলআউট হলে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। বিনা উইকেটে সে সেশনের বাকি অংশে ৮৩ রান করে দুই লঙ্কান ওপেনার করুনারত্নে-ওশাদা। চা-বিরতির পর আর ১২ রান যোগ করে ৯৫ রানে দুজনের জুটি ভাঙে। ৫৭ রান করে ইবাদত হোসেনের বলে আউট হন ওশাদা। বিরতির আগে সাকিবকে ছক্কা মেরে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম ফিফটি পূর্ণ করেন ওশাদা। অবশ্য সাকিবের আগের ওভারে ক্যাচ আউট থেকে বেঁচে যান এ ওপেনার। জোরের ওপর মারা বলটায় হাত ছোঁয়ালেও তালুবন্দী করতে পারেননি সাকিব। তখন ওসাদার রান ৪৩।

Shamol Bangla Ads

এর আগে তাইজুলের বলে বাংলাদেশের রিভিউতে ‘আম্পায়ার্স কলে’ বেঁচে যান ওশাদা। তাইজুলের বলটা মিডল স্টাম্পে পড়ে বেরিয়ে যাওয়ার সময় আঘাত হানে ওসাদার প্যাডে। বাংলাদেশের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত। টিভি রিপ্লেতে দেখা যায়, বাঁক নিয়ে বেরিয়ে যাওয়ার সময় ভালোভাবেই অফ স্টাম্প ছুঁয়ে যেত বলটা। তখন ওশাদার রান ৩৯। শেষ পর্যন্ত অবশ্য ইনিংসটা বেশি বড় করতে পারেননি লঙ্কান ওপেনার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দুই মাইলফলকে আরও উঁচুতে মুশফিক পরবর্তী সংবাদ ভাল অবস্থানে থেকে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads