ads

মঙ্গলবার , ২৪ মে ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে চ্যানেল২৪’র প্রতিষ্ঠাবার্ষিকীতে খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মে ২৪, ২০২২ ৩:৪১ অপরাহ্ণ

বেসরকারি সংবাদভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ২৪’র পথচলার দশ বছর পূর্তি উপলক্ষে শেরপুরে শুভেচ্ছা বিনিময়, কেক কাটা ও অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। ২৪ মে মঙ্গলবার দুপুরে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়।
এতে অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত প্রমুখ।

Shamol Bangla Ads

ওইসময় বক্তারা চ্যানেল ২৪ এর দশ বছর পূর্তিতে তাদের সফলতা কামনা করেন ও প্রতিষ্ঠান প্রধানের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন। এছাড়া আগামী দিনগুলোতে পেশাদারিত্বের সাথে সংবাদ পরিবেশনের মাধ্যমে সুষ্ঠু তথ্য পরিবেশন এবং সেই তথ্যানুযায়ী দেশ ও দশের মঙ্গল কামনা করেন।

চ্যানেল ২৪ এর শেরপুর জেলা প্রতিনিধি ইমরান হাসান রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের সহ-সভাপতি মলয় মোহন বল, এসএম শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক যমুনা টিভির প্রতিনিধি আদিল মাহমুদ উজ্জল, প্রচার সম্পাদক নিউজ২৪ এর প্রতিনিধি জুবাইদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক বাসস প্রতিনিধি সঞ্জীব চন্দ বিল্টু, চ্যানেল আই প্রতিনিধি হাকিম বাবুল, দেশ টিভি প্রতিনিধি রফিক মজিদ, সময় টেলিভিশনের শহীদুল ইসলাম হিরা ও বাবু চক্রবর্তী, কাজী মাসুম, ডিবিসি নিউজের প্রতিনিধি এসএম জুবায়ের দীপ, একাত্তর টিভির প্রতিনিধি শাকিল মুরাদ, বাংলা টিভির প্রতিনিধি নাঈম ইসলাম, সাংবাদিক বুলবুল আহম্মেদ, সুলতান হোসাইন, শাহরিয়ার শাকির, হামিদুর রহমান, রাজাদুল ইসলাম বাবু, জয়ন্ত দে, শেরপুর ৩৬০ ডিগ্রি’র এডমিন রাকিবুল ইসলাম রাহাদসহ জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

পরে উপস্থিত গণমাধ্যম কর্মী ও আগত অতিথিদের নিয়ে দশম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। একই সাথে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে শুকনো খাবার ও পানীয় বিতরণ করেন গণমাধ্যমকর্মীরা।

 

Need Ads