শেরপুরের ঝিনাইগাতীতে ২৪ বোতল ভারতীয় মদসহ ফয়েজ মন্ডল (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১৪ মে শনিবার বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের উত্তর ডেফলাই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফয়েজ মন্ডল উপজেলার ঝিনাইগাতী সদর ইউনিয়নের নয়াগাঁও গ্রামের মৃত মহর আলীর ছেলে।

জানা গেছে, শনিবার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়ার নির্দেশে এসআই মোহাম্মদ আব্দুর রাজ্জাক সঙ্গীয় পুলিশ নিয়ে উপজেলার নলকুড়া ইউনিয়নের উত্তর ডেফলাই মোড় থেকে ফয়েজকে ২৪ বোতল ভারতীয় মদসহ হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ফয়েজের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ফয়েজের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে। রবিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।




