ads

শনিবার , ১৪ মে ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে জী‌বিত তক্ষকসহ ২ যুবক আটক

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মে ১৪, ২০২২ ১১:৩২ অপরাহ্ণ

শেরপু‌রের ঝিনাইগাতীতে বন্যপ্রাণী জীবিত তক্ষকসহ ২ যুবককে আটক ক‌রে‌ছে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর সদস্যরা। ১৪ মে শ‌নিবার বি‌কে‌লে উপ‌জেলার হাতীবান্ধা ইউনিয়নের ঘাগড়া তেঁতুলতলা বাজার এলাকা থে‌কে তা‌দের আটক করা হয়। আটকৃতরা হ‌লেন ঢাকার মগবাজারের নয়া‌টোলা এলাকার মৃত আশরাফুল করিমের ছে‌লে মোঃ সিরাজুল করিম (৩৮) ও শেরপুর সদ‌র উপজেলার মির্জাপুর কা‌ন্দিপাড়া এলাকার মৃত শাহ মাহমু‌দের ছে‌লে মোঃ রফিকুল ইসলাম (৩৫)।

Shamol Bangla Ads

র‌্যাবের প্রেস বিজ্ঞ‌প্তি‌ সূত্রে জানা যায়, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‍্যাবের একটি আভিযানিক দল ঘাগড়া তেঁতুলতলা বাজারস্থ সুচনা হার্ডওয়ার এন্ড ভ্যারাইটিজ ষ্টোরের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এসময় অবৈধভাবে বন্যপ্রাণী জীবিত এক‌টি তক্ষকসহ তা‌দের‌কে হা‌তেনা‌তে আটক করা হয়।

র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান ব‌লেন, আটককৃতদের তথ‌্যম‌তে, উদ্ধারকৃত তক্ষকের আনুমানিক মূল্য প্রায় ত্রিশ লক্ষ টাকা।

Shamol Bangla Ads

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার বিভিন্নস্থানে বন্য প্রাণী তক্ষক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলো এই চক্রটি। তা‌দের বিরু‌দ্ধে র‌্যাব বাদী হ‌য়ে ঝিনাইগাতী থানায় এক‌টি মামলা দায়ের ক‌রে‌ছে।

Need Ads