ads

মঙ্গলবার , ১০ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা

খবর টি পড়েছেন : ২০৯
প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে আজ প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এ ম্যাচে শ্রীলঙ্কার প্রতিপক্ষ বিসিবি একাদশ। সাভারে বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচটি হবে ১০ ও ১১ মে। শ্রীলংকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য ইতোমধ্যে ১৪ সদস্যের বিসিবি একাদশ ঘোষনা করা হয়েছে।

Shamol Bangla Ads

বিসিবি একাদশকে নেতৃত্ব দিবেন ব্যাটার মোহাম্মদ মিঠুন। শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে সুযোগ পাওয়া মোসাদ্দেক হোসেন সৈকতকে বিসিবি একাদশ দলে রাখা হয়েছে। এছাড়াও আছেন সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) রেকর্ড সর্বোচ্চ রান করা এনামুল হক বিজয়। এক মৌসুমে ১১৩৮ রান করেছেন তিনি। জাতীয় দল থেকে বাদ পড়া পেসার আবু জায়েদ রাহির সাথে প্রস্তুতি ম্যাচের দলে আরও আছেন সাদমান ইসলাম ও সাইফ হাসান।

প্রস্তুতি ম্যাচের পর, মূল লড়াইয়ে নামবে বাংলাদেশ ও শ্রীলংকা। আগামী ১৫ মে থেকে চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলংকা সিরিজের প্রথম টেস্ট। ২৩ মে থেকে ঢাকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। টেস্ট সিরিজের আগে বিকেএসপিতে ১০ ও ১১ মে একটি দু’দিনের প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে শ্রীলংকা।

Shamol Bangla Ads

বিসিবি একাদশ:
মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, শাহাদাত হোসেন দিপু, জাকির হাসান, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, মোহাম্মদ এনামুল হক, মুশফিক হাসান, রিপন মন্ডল, মুকিদুল আসলাম মুগ্ধ, অমিত হাসান ও আবু জায়েদ রাহি।

শ্রীলংকা দল:
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা, দীনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, সুনিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াবিক্রমা ও লাসিথ এম্বুলদেনিয়া।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ব্রাজিল–আর্জেন্টিনার পরিত্যাক্ত সেই ম্যাচ ২২ সেপ্টেম্বর পরবর্তী সংবাদ ফুটবলার রপ্তানিতে শীর্ষ দেশ ব্রাজিল

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads