ads

বুধবার , ১১ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফুটবলার রপ্তানিতে শীর্ষ দেশ ব্রাজিল

খবর টি পড়েছেন : ৩১৪
ফুটবলার রপ্তানিতে শীর্ষ দেশ ব্রাজিল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ ফুটবল লিগগুলো ছাড়াও বিভিন্ন লিগে খেলা বিদেশী খেলোয়াড়দের মধ্যে লাতিন আমেরিকার খেলোয়াড়দের প্রাধাণ্যই বেশি চোখে পড়ে। এর মধ্যে আবার খেলোয়াড় রপ্তানিতে শীর্ষে রয়েছে ব্রাজিল, এমন দাবি জানাচ্ছে সিআইইএস ফুটবল অবজারভেটরির রিপোর্ট। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান সিআইএস চলতি মাসের শুরুতে ফুটবলার রপ্তানির বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে, যা এর ২৫তম এডিশন। সেখানে দেখা যাচ্ছে ১ মে পর্যন্ত ব্রাজিল থেকে বিদেশে বিভিন্ন লিগে খেলা ফুটবলারের সংখ্যা ১২১৯। ৯৭৮ জন ফুটবলার রপ্তানি করে এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স। দক্ষিণ আমেরিকার আরেক ফুটবল পাগল দেশ আর্জেন্টিনা ৮১৫ ফুটবলার রপ্তানি করে রয়েছে তৃতীয় স্থানে।

Shamol Bangla Ads

তবে বিদেশের বিভিন্ন লিগে খেলা ফুটবলারদের শতকরা হারে ৩টি দেশের ফেডারেশনের অবস্থানের তারতম্য আছে। ফ্রান্সের শতকরা ৯০ শতাংশ খেলোয়াড় খেলছেন বিদেশের লিগে। আর্জেন্টিনা থেকে ৪৬.১ শতাংশ এবং ব্রাজিল থেকে বিদেশে খেলছেন ৩.৫ শতাংশ ফুটবলার। ইংল্যান্ড থেকে বিদেশের লিগে খেলছেন ৫২৫ জন ফুটবলার। বিদেশে খেলোয়াড় রপ্তানিতে চারে রয়েছে ইংল্যান্ড। ৪৪১ ফুটবলার রপ্তানি করে পাঁচে জার্মানি, ছয়ে থাকা কলম্বিয়া থেকে বিদেশের লিগে খেলে থাকেন ৪২৫ ফুটবলার। স্পেনের ৪০৯ জন ফুটবলার খেলে থাকেন বিদেশের লিগে, এ তালিকায় দেশটি সাতে।

ব্রাজিলের খেলোয়াড়দের বেশীরভাগেরই মূল গন্তব্য পুর্তগীজ লিগে। রিপোর্টের সূত্রমতে পর্তুগালে রয়েছে ২২১ জন ব্রাজিলিয়ান। ইংল্যান্ডে রয়েছে ফ্রান্সের ১০৭ জন খেলোয়াড়। চিলিতে রয়েছে ১০৬ জন আর্জেন্টাইন। ইংলিশ ফুটবলাররা মূলত ওয়েলস (১৪৭ জন) ও স্কটল্যান্ডে (১১৪ জন) খেলে থাকে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা পরবর্তী সংবাদ করোনা আক্রান্ত সাকিব, খেলা হচ্ছে না প্রথম টেস্ট

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads