ads

মঙ্গলবার , ১০ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্রাজিল–আর্জেন্টিনার পরিত্যাক্ত সেই ম্যাচ ২২ সেপ্টেম্বর

খবর টি পড়েছেন : ২৩৯
ব্রাজিল–আর্জেন্টিনার পরিত্যাক্ত সেই ম্যাচ ২২ সেপ্টেম্বর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

গত বছর সেপ্টেম্বরে সাও পাওলোয় ব্রাজিলের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। তবে ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ পরই মাঠে হানা দেয় ব্রাজিলের আইনশৃঙ্খলা বাহিনী। আর্জেন্টিনার ৪ জন খেলোয়াড় দেশটির করোনা সম্পর্কিত বিধি লঙ্ঘন করেছে এই অভিযোগে তখন তাদের আটক করতে উদ্যত হয় ব্রাজিলের আইন প্রয়োগকারীরা। অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার পর ম্যাচটি বাতিল হয়ে যায়। কিন্তু ফিফা জানিয়ে দিয়েছে বাতিল হওয়া সেই ম্যাচটি পুনরায় খেলতে হবে তাদের।

Shamol Bangla Ads

ম্যাচটি আবার আয়োজন নিয়ে প্রথমে আপত্তি জানায় আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এএফএ। ম্যাচটি খেলতে বাধ্য করলে আদালতে যাওয়ারও হুমকি দেয় তারা।

ব্রাজিল এত কড়া প্রতিক্রিয়া না দেখালেও তারাও আবেদন করে ম্যাচটি বাতিলের। দুই ফেডারেশনের আবেদন বাতিল করে দুই পক্ষকেই জরিমানা করেছে ফিফা। এক বিবৃতিতে ফিফা জানায়, ৫০ হাজার সুইস ফ্রাঙ্ক করে দিতে হবে তাদের। আগামী ২২ সেপ্টেম্বর স্থগিত সেই ম্যাচটি আবার মাঠে গড়াবে। তার আগে আগামী জুনে মেলবোর্নে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে প্রধান প্রতিদ্বন্দ্বী দই দল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২০টি আন্তর্জাতিক স্টেডিয়াম তৈরির পরিকল্পনা বিসিবির পরবর্তী সংবাদ প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads