ads

সোমবার , ২ মে ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অসহায় মানুষের মাঝে অক্সিজেন পরিবারের ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মে ২, ২০২২ ৮:৫০ অপরাহ্ণ

ঈদের আনন্দকে সমাজের অসহায় মানুষদের সাথে ভাগাভাগি করে নিতে অসহায় ও দুস্থদের মাঝে ঈদসামগ্রী উপহার দিয়েছে শেরপুরের তরুণদের সামাজিক সংগঠন ‘অক্সিজেন পরিবার’। ১ মে রবিবার শেরপুরের ৪০ টি অসহায় পরিবারের মাঝে সংগঠনের পক্ষ থেকে ঈদসামগ্রী তুলে দেওয়া হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, সেমাই, চিনি, দুধ, নুডুলস, সাবান ইত্যাদি।

Shamol Bangla Ads

ওইসময় সংগঠনটির সদস্য আহনাফ হোসেন নাকিব,স্বপ্নীল খন্দকার,সৈয়দ সিফাত,মুইদ,রজত সাহা ,সুমন,অমিত,তানভীর, প্রান্ত সহ অক্সিজেন পরিবারের আরো সদস্য সেখানে উপস্থিত ছিলেন।

সংগঠনটির পক্ষ থেকে আহনাফ হোসেন নাকিব জানান, আমরা আমাদের সাধ্য অনুযায়ী সমাজের সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মাঝে ঈদ আনন্দ পৌছে দেয়ার একটু চেষ্টা করেছি। আমাদের সংগঠনের সাথে জড়িত নাম প্রকাশে অনিচ্ছুক বন্ধু, ভাইয়া ও আপুদের সহায়তায় আমরা এই স্বল্প আয়োজন সম্পন্ন করেছি। ভবিষ্যতে আমরা সবার অংশগ্রহণের মাধ্যমে আরো বড় পরিসরে , এই ধরনের আয়োজন করতে চাই। যেহেতু আমরা এই সংগঠনের সবাই ছাত্র, তাই কিছু সময় আমাদের ফান্ড সংগ্রহ করতে কিছুটা কষ্টকর হয়। তবুও আমরা প্রায় ১ বছর থেকে প্রতি মাসেই আমাদের কার্যক্রম চলমান রেখেছি। সকলের সাহায্য ও সহযোগিতা চাচ্ছি, যেন সকলকে সাথে নিয়ে সমাজের মানুষের জন্য ভালো কিছু করতে পারি।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ২০২১ সালে প্রতিষ্ঠিত হয় OXYGEN (অক্সিজেন পরিবার), যা শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি সংগঠন। সংগঠনটি প্রতি মাসে অন্তত একটি ভালো কাজ বা একজন অসহায় মানুষকে সহায়তা করবে এমন উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ইতোমধ্যে ৩টি ঈদে অন্তত ৬৫ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ, অসহায় মানুষদের চিকিৎসার ও অপারেশনের জন্য সহায়তা, অসহায় শিক্ষার্থীকে কলেজে ভর্তির সাহায্য, কখনো অসহায় মানুষকে খাবারের ব্যবস্থা,শীতে শহরে ঘুরে বস্ত্রবিতরণ, নিয়মিত রক্তদানসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজ চালু রেখেছে সংগঠনটি।

Need Ads