ads

সোমবার , ২ মে ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নওহাটা সমাজ উন্নয়ন কমিটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মে ২, ২০২২ ৮:৪৪ অপরাহ্ণ

শেরপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নওহাটা সমাজ উন্নয়ন কমিটির উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ১ মে রবিবার দুপুরে শহরের নওহাটা এলাকায় দেড়শতাধিক মানুষের মাঝে ওই খাদ্যদ্রব্য বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. আতাহার আলী।

Shamol Bangla Ads

নওহাটা সমাজ উন্নয়ন কমিটির সভাপতি মো. হিরা মিয়ার সভাপতিত্বে খাদ্য বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো. হাবিবুর রহমান মাস্টার, আলহাজ্ব মাওলানা মো. আব্দুল বাতেন, আলহাজ্ব মো. খোরশেদ আলম, আলহাজ্ব মো. হরমুজ আলী ও আলহাজ্ব মো. আয়ুব আলী।

পৌর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. মনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ শামসুল হক বাচ্চু, মো. আমিনুল ইসলাম, মোঃ এরশাদ আলী, মোঃ হাফিজুর রহমান, সমাজ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক, মো. আতিউর রহমান আতিক, সহ-সভাপতি নুরুজ্জামান কালু, যুগ্ম সম্পাদক, মোঃ উসমান গনি মিসকিন, সহ-সাধারণ সম্পাদক, মোঃ আবু রাসেল, দপ্তর সম্পাদক আলহাজ্ব মোঃ মিজানুর রহমান, মোঃ খাইরুল ইসলাম আলম প্রমুখ।

Need Ads