শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ফের যোগদান করেছেন ডা. মোবারক হোসেন। ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন। ওইসময় অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। তিনি এর আগেও একই পদে দায়িত্ব পালন করেছেন।

জানা গেছে, ডা. মোবারক হোসেন শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাওড়া গ্রামের সন্তান। তিনি এর আগে জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকেই বিভিন্ন উন্নয়নমূলক ও সৌন্দর্যবর্ধনের কাজ করেন।
এছাড়া করোনাকালীন সময়ে শেরপুরে বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ এবং মোবাইলের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদানসহ করোনাকালীন সময় তার ভূমিকা প্রশংসা কুড়িয়েছে। তবে শেরপুরের সাবেক সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফের সময়ে তাকে আবারও জেলা সদর হাসপাতালের আরএমও’র দায়িত্ব দেওয়া হয়। সেখানে প্রায় এক বছরের মতো দায়িত্ব পালনের পর ২২ ফেব্রুয়ারি আবারও উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা হিসেবে যোগদান করলেন তিনি।

এদিকে ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার অফিসে যোগদানের পর সন্ধ্যায় জাতীয় সংসদের হুইপ, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। ওইসময় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।




