শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি, জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি, সাপ্তাহিক শ্যামলী শেরপুরের বার্তা সম্পাদক মো. আছাদুজ্জামান মোরাদের মা মোছা. খোদেজা বেগম (৯০) আর নেই।

তিনি ২৩ ফেব্রুয়ারি বুধবার দুপুরে বার্ধক্যজনিত কারণে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তিনি ৭ ছেলে ও ৫ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
একইদিন রাত ৯টায় সদর উপজেলার কামারেরচর ইউনয়নের ডুবারচর গ্রামের নিজ বাড়িতে মরহুমার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে তার মৃত্যুতে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী, শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, শেরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, দৈনিক তথ্যধারার সম্পাদক-প্রকাশক জাহাঙ্গীর আলম খান এটম, জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক জিএইচ হান্নান গভীর শোক প্রকাশ করেছেন।




