ads

বুধবার , ২৩ ফেব্রুয়ারি ২০২২ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতির শ্বাশুড়ির ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২৩, ২০২২ ৮:৫৮ অপরাহ্ণ

শেরপুর জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধারের শ্বাশুড়ি, সাবেক পৌর কমিশনার মরহুম মোকছেদুর রহমান তালুকদারের স্ত্রী রওশন আরা বেগম (৭৫) আর নেই। তিনি ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে সেখানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি……রাজিউন)।

Shamol Bangla Ads

মৃত্যুকালে তিনি ২ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি সাবেক পৌর কাউন্সিলর আমির হোসাইন বাদশার বড় মা ও শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের কোষাধ্যক্ষ সাংবাদিক মইনুল হোসেন প্লাবনের নানী।

বুধবার দুপুর ২.১০ মিনিটে দিঘারপাড় নিজ বাড়িতে তার নামাজে জানাজা শেষে নওহাটাস্থ পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

Shamol Bangla Ads

এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব মো. আসাদুজ্জামান রওশন, জেলা চালকল মালিক সমিতির সভাপতি আশরাফুল আলম তালুকদার সেলিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, শেরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, শ্যামলবাংলা২৪ডটকম’র নির্বাহী সম্পাদক ও শেরপুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের রহমান গভীর শোক প্রকাশ করেছেন।

Need Ads
error: কপি হবে না!