ads

সোমবার , ৭ ফেব্রুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিপিএল থেকে ছিটকে গেলেন তাসকিন

খবর টি পড়েছেন : ১৯৭
বিপিএল থেকে ছিটকে গেলেন তাসকিন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বাকি অংশ থেকে ছিটকে গেছেন পেসার তাসকিন আহমেদ। ইনজুরির কারণে এবারের বিপিএলে আর মাঠে নামতে পারবেন না এই ডানহাতি পেসার। তার পরিবর্তে একেএস স্বাধীনকে দলে নিয়েছে সিলেট সানরাইজার্স কর্তৃপক্ষ। সোমবার বিপিএলের দল সিলেটের মিডিয়া বিভাগ থেকে তাসকিনের ছিটকে যাওয়া এবং স্বাধীনের অন্তর্ভুক্তির খবর নিশ্চিত করে।

Shamol Bangla Ads

পুরোনো পিঠের ব্যথা আবার ফিরে এসেছে তাসকিনের। এজন্য গত ৩ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুলনার বিপক্ষে মাঠে নামতে পারেননি এই পেসার। ৪ ফেব্রুয়ারি বৃষ্টির কারণে ম্যাচ পণ্ড হলে তাসকিনকে নামতে হয়নি মাঠে। তবে সেদিন খেলা হলেও একাদশের বাইরে থাকতে হতো।

ঢাকা পর্ব শেষ করে এবার সিলেট পর্বে বিপিএল। ঘরের মাঠে টানা তিনটি ম্যাচ খেলবে সিলেট সানরাইজার্স। সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৫টায় মাঠে নামবে সিলেট। তার আগেই ঘোষণা আসলো তাসকিনের ছিটকে যাওয়ার। এবার সিলেটের ‘আইকন’ হিসেবে নাম লেখান তাসকিন। শুধু বিপিএলই নয়। এই চোটের কারণে আসন্ন আফগানিস্তান সিরিজে তাসকিনের থাকা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

Shamol Bangla Ads

তাসকিনের পরিবর্তে অলরাউন্ডার স্বাধীনকে দলে টেনেছে সিলেট। ঘরোয়া ক্রিকেটে মাত্র ৩টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে তার। যেখানে ২ ইনিংসে ব্যাট হাতে ১২ রানের সঙ্গে ডানহাতি পেসার ৩ ইনিংসে নিয়েছেন সাকুল্য ৪ উইকেট।

সিলেট এ পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছে। যেখানে মোটে ১ জয় আর বৃষ্টিতে এক ম্যাচ পণ্ড হওয়ায় তাদের অর্জন ৩ পয়েন্ট। বলা যায় কার্যত শেষ হয়ে প্লে-অফের স্বপ্ন। সিলেট পর্ব শেষে ঢাকায় ফিরে আরো একটি ম্যাচ খেলবে সিলেট।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাকিবের নৈপুণ্যে কুমিল্লাকে হারিয়ে শীর্ষে বরিশাল পরবর্তী সংবাদ জেমি সিডন্সের ওপর অগাধ আস্থা মাশরাফির

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads