ads

সোমবার , ৭ ফেব্রুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাকিবের নৈপুণ্যে কুমিল্লাকে হারিয়ে শীর্ষে বরিশাল

খবর টি পড়েছেন : ১৬২
সাকিবের নৈপুণ্যে কুমিল্লাকে হারিয়ে শীর্ষে বরিশাল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৩২ রানে হারিয়ে পঞ্চম জয় তুলে নিয়েছে ফরচুন বরিশাল। এ জয়ে কুমিল্লাকে হটিয়ে শীর্ষস্থান দখল করে নিল সাকিব আল হাসানের বরিশাল। সোমবার সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১৫৫ রান তুলে বরিশাল। জবাবে ১২৩ রানেই গুটিয়ে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

Shamol Bangla Ads

বিপিএলে ৮ ম্যাচে ৫ জয় ও ২ হারে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বরিশাল। দুইয়ে নেমে আসা কুমিল্লার সংগ্রহ ৬ ম্যাচ শেষে পয়েন্ট ৯।

১৫৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে কুমিল্লা। অধিনায়ক ইমরুল কায়েসকে দিয়ে শুরু হয় উইকেট হারানোর মিছিল। ৩৫ রানেই ৩ উইকেটের পতন ঘটে কুমিল্লার। দলটির হয়ে ৩০ বলে সর্বোচ্চ ৩০ রান আসে মুমিনুল হকের ব্যাট থেকে। ওপেনার লিটন করেন ১৯ রান।

Shamol Bangla Ads

দুই অঙ্কের ঘর ছুঁতে পারেন বাকি দুই ব্যাটার করিম জানাত ১৭ ও তানভীর ইসলাম অপরাজিত ২১ রান করেন। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা কুমিল্লা শেষ পর্যন্ত থামে ১২৩ রানে। বরিশালের হয়ে নাঈম হাসান তিনটি এবং সাকিব আল হাসান ও ডোয়াইন ব্রাভো দুটি করে উইকেট শিকার করেন।

এর আগে প্রথমে ব্যাট করতে নামা বরিশালের দুই ওপেনার মুনিশ শাহরিয়ার ও ক্রিস গেইল উদ্বোধনী জুটিতে ৩.৪ ওভারে ৩২ রান তোলেন। ব্যক্তিগত ১০ রানে তানভীর ইসলামের বলে আউট হন গেইল। নাজমুল হোসেন শান্ত তানভীরের দ্বিতীয় শিকার হয়ে দ্রুতই ফিরে যান। ওপেনার মুনিম অবশ্য দলের হাল ধরে ২৫ বলে ৪৫ রানের দারুণ এক ইনিংস খেলৈন। তিনি ৪টি চার ও ৩টি ছক্কায় নিজের ইনিংস সাজিয়ে মঈন আলীর বলে আউট হন।

চতুর্থ উইকেটে জুটিতে তৌহিদ হৃদয়ের সঙ্গে ৫৫ বলে ৬৭ রান করেন সাকিব। সাকিব শেষ পর্যন্ত ৩৭ বলে হাফসেঞ্চুরি করে করিম জানাতের বলে আউট হন। তিনি ৪টি চার ও ২টি ছক্কা হাঁকান। আর হৃদয় ৩৭ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। কুমিল্লার বোলারদের মধ্যে তানবীর দুটি এবং মুস্তাফিজুর, মঈন ও করিম একটি করে উইকেট দখল করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আফ্রিকান নেশন্স কাপের শিরোপা জিতলো সেনেগাল পরবর্তী সংবাদ বিপিএল থেকে ছিটকে গেলেন তাসকিন

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads