ads

শনিবার , ৯ অক্টোবর ২০২১ | ১০ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে অগ্নিকাণ্ডে ২ দোকান ভস্মিভূত

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
অক্টোবর ৯, ২০২১ ৬:৫৯ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে অগ্নিকাণ্ডে দু’টি দোকান পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। ৮ অক্টোবর শুক্রবার রাতে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের কালিবাড়ী বাজারে ওই ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

Shamol Bangla Ads

জানা যায়, শুক্রবার রাত ৩টার দিকে ঝিনাইগাতী উপজেলার কালিবাড়ী বাজারে হাফেজ মো. আলতাফ হোসেনের সাদিক ডেকোরেটর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকান সুজা মিয়ার ইলেকট্রনিক ও সিফাত এন্টারপ্রাইজে।

এতে ফ্রিজ, বৈদ্যুতিক মর্টারসহ উভয় দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে দ্রুত‌ ঘটনাস্থলে উপস্থিত হয় ঝিনাইগাতী ও শেরপুর সদর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তাদের প্রায় ৪০ মিনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Shamol Bangla Ads

ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক অনুসন্ধানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads