শেরপুর সদরে বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফিরোজ আল মামুনের বদলিজনিত বিদায় সংবর্ধনা ও নবাগত ইউএনও মেহনাজ ফেরদৌসের যোগদান উপলক্ষে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ওই বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম মিজান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ হায়দার আলী, কামারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বারী চাঁন, ধলা ইউনিয়নের চেয়ারম্যান মো. রইস উদ্দিন, বলাইয়েরচর ইউনিয়নের চেয়ারম্যান ইয়াকুব আলী, গাজীরখামার ইউনিয়নের চেয়ারম্যান মো. আওলাদুল ইসলাম আওলাদ, চরপক্ষীমারী ইউনিয়নের চেয়ারম্যান মো. আকবর আলী, চরশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন সুরুজ, বাজিতখিলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল হালিম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কামারেরচর ইউনিয়নের চেয়ারম্যান, জেলা যুবলীগের সভাপতি আলহাজ¦ হাবিবুর রহমান হাবিব।

বক্তারা বিদায়ী ইউএনও ফিরোজ আল মামুনের দীর্ঘ তিন বছরে ফিরিস্তি তুলে ধরে বক্তব্য রাখেন। ওইসময় অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) তনিমা আফ্রাদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহম্মেদ, জেলা সদর হাসপাতালের আরএমও ডা. মোবারক হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান, সাংবাদিক আছাদুজ্জামান মোরাদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




