ads

শুক্রবার , ১০ সেপ্টেম্বর ২০২১ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৬২ স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ১০, ২০২১ ১২:২৬ অপরাহ্ণ

শেরপুরে ৬২ স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে ২০২০-২১ অর্থবছরের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ব্যবস্থাপনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা এমপি।

Shamol Bangla Ads

জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এ টি এম জিয়াউল ইসলাম, ডিসিপত্নী জান্নাতুল ফেরদৌস প্রিয়া, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফুল কবীর, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামাল, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন রহমানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন জেলার ৬২টি নিবন্ধিত মহিলা সমিতির মধ্যে মোট ১৮ লাখ ৯৫ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads