শেরপুরের নালিতাবাড়ীতে খেলতে গিয়ে পুকুরে ডুবে রিয়ামনি নামে দেড় বছর বয়সী এক কন্যাশিশুর মুত্যু হয়েছে। ১০ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে উপজেলার কলসপাড় ইউনিয়নের পূর্ব সূর্যনগর গ্রামে ওই ঘটনা ঘটে। মৃত রিয়ামনি স্থানীয় আব্দুর রহিমের মেয়ে।

জানা যায়, শুক্রবার বিকেলে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল রিয়ামনি। একপর্যায়ে সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে যায় সে। কিছুক্ষণ পর তাকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল ওহাব বিষয়টি নিশ্চিত করেছেন।




