ads

মঙ্গলবার , ৩১ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রকৌশলী মনোরঞ্জন দে’র পরলোক গমন

খবর টি পড়েছেন : ১৮৬
শেরপুরে প্রকৌশলী মনোরঞ্জন দে’র পরলোক গমন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিএডিসি’র অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী, শেরপুর শহরের পুরাতন গরুহাটি শিববাড়ী এলাকার বাসিন্দা প্রকৌশলী মনোরঞ্জন দে (৭৮) আর নেই। শ্বাসকষ্টজনিত কারণে হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে ২৯ আগস্ট রবিবার রাত সাড়ে আটটার দিকে শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী, এক ছেলে এবং আমেরিকা প্রবাসী চিকিৎসক কন্যাসহ তিন কন্যা রেখে গেছেন। তিনি ছিলেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী সঞ্জিতা হোড় দিপু ও বিটিভি-বেতারের তালিকাভুক্ত সঙ্গীত শিল্পী তৃপ্তি কর-এর চাচা। রাতেই শহরের পৌর শেরী মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

Shamol Bangla Ads

মনোরঞ্জন দে একাত্তরের মুক্তিযুদ্ধকালে ভারতের মেঘালয়ে শরণার্থী হিসেবে অবস্থানকালে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীকে শেরপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলের রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, স্থাপনার ম্যাপ তৈরীর কাজে সহায়তা করেছিলেন। শেরপুর অঞ্চলের মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠক এবং ভাষাসংগ্রামী এবং প্রগতিশীল আন্দোলনের নেতাকর্মীদের সাথে ছিলো তাঁর গভীর সখ্যতা। সরকারি চাকুরী থেকে অবসর নিলেও তিনি মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে আমৃত্যু সম্পৃক্ত ছিলেন।

বন্ধুবৎসল, অত্যন্ত উদ্যমী, কর্মঠ এই মানুষটি সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্যদের কোষাধ্যক্ষ, মুক্তিযুদ্ধ যাদঘুর ও শহীদ গোলাম মোস্তফা পাঠাগার, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, গণ সংস্কৃতি সংসদ, উদীচীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও প্রগতিশীল সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যুতে সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে পথ চলার ১৬তম বর্ষে স্বেচ্ছাসেবী সংগঠন প্রশাখা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads