শেরপুরে ৩ গ্রাম হেরোইনসহ মো. কাজল মিয়া (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪ (জামালপুর-শেরপুর)। ৩০ আগস্ট সোমবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের জামতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কাজল সদর উপজেলার লছমনপুর ইলশা গ্রামের মো. আব্দুস সালামের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ সিপিসি-১, জামালপুর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় র্যাব সদস্যরা সোমবার সন্ধ্যায় সদর উপজেলার লছমনপুর জামতলা মোড়ে অভিযান চালায়। ওইসময় মাদক ব্যবসায়ী মোঃ কাজল মিয়াকে আটক করে। পরে তার কাছ থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৪ সিপিসি-১, জামালপুর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, ধৃত মাদক ব্যবসায়ী মোঃ কাজল মিয়া জানিয়েছে, সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। ধৃত কাজল মিয়ার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে শেরপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।




