ads

মঙ্গলবার , ৩১ আগস্ট ২০২১ | ১৪ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে পথ চলার ১৬তম বর্ষে স্বেচ্ছাসেবী সংগঠন প্রশাখা

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
আগস্ট ৩১, ২০২১ ১২:৪৬ পূর্বাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার অন্যতম একটি সক্রিয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘প্রশাখা’। সামাজিক কর্মকান্ড ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে ২০০৬ সালের ১ আগস্ট সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এরপর শুরু হয় সংগঠনের একের পর এক ব্যতিক্রমী কার্যক্রম।
প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি, স্বেচ্ছায় রক্তদান, রক্তদানে উৎসাহিতকরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, গণিত উৎসব, বিতর্ক প্রতিযোগিতা, সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ নানা কর্মসূচী নিয়ে কাজ করে যাচ্ছে সমাজসেবা থেকে নিবন্ধিত ‘প্রশাখা’ নামের এ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনটি।

Shamol Bangla Ads

৩০ আগস্ট সোমবার বিকেলে ঝিনাইগাতী জিরোপয়েন্ট সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে সংগঠনটির ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. হেলাল উদ্দিন। সংগঠনের সাধারণ সম্পাদক মো. শামিম মাহমুদের সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক সভাপতি ও ইসলামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রুকুনুজ্জামান খান রুকন, উপদেষ্টা শিক্ষক হারুনুর রশিদ, রফিকুল ইসলাম, রোস্তম আলী, হারুন উর রশিদ, মাসুম বিল্ল্যাহ প্রমুখ। ওইসময় সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান সোহেল, সাবেক সাধারণ সম্পাদক জান্নাতুন নাঈম বাঁধন, সাংগঠনিক সম্পাদক মো. আতিক খানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনের সাবেক সাধারন সম্পাদক শাহরিয়ার আহমেদ কাজল জানান, এ উপজেলায় গত ১৫ বছর ধরে এ সংগঠনটি শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তবে সরকারী অনুদান পেলে তাদের কার্যক্রম আরো ত্বরান্বিত হবে। এ সেচ্ছাসেবী কার্যক্রমকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Need Ads