ads

মঙ্গলবার , ৩১ আগস্ট ২০২১ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
আগস্ট ৩১, ২০২১ ২:৫৩ অপরাহ্ণ

শেরপুরে মানবাধিকার কর্মী, মেধাবী শিক্ষার্থী আবু সাঈদ (৩০) হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। ৩১ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন নিহতের ছোট বোন তানজিনা আক্তার নয়ন। আবু সাঈদ সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের শালচূড়া গ্রামের মো. নূর হোসেনের ছেলে।

Shamol Bangla Ads

লিখিত বক্তব্যে তিনি বলেন, তার ভাই আবু সাঈদ একটি বেসরকারি স্কুলে শিক্ষকতার পাশাপাশি বিসিএসের প্রস্তুতি নিচ্ছিলেন। তার সাথে শারমিন সুলতানা ডেইজি নামে এক মেডিকেল শিক্ষার্থীর প্রেম ছিল। কিন্তু ডেইজির পরিবার তাদের সম্পর্ককে মেনে নেয়নি। এরই জের ধরে গত ১১ জুন সন্ধ্যায় তার ভাই আবু সাঈদকে পূর্বপরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয় এবং ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা বলে পরিবারকে জানানো হয়। ডেইজির পরিবারের সহায়তায় আতিক মিয়া (৩০), জাকির (৩০), তারিকুল (৩০) সহ বেশ কয়েকজন আসামি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় আদালতে ৭ জনকে স্বনামে ও অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করা হলেও আসামিরা প্রভাব খাটিয়ে হত্যার ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। তিনি আবু সাঈদকে হত্যার ঘটনায় জড়িত সকলকে দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবি জানান। সংবাদ সম্মেলনে মানবাধিকার সংগঠন আমাদের আইনের নেতৃবৃন্দ ও আবু সাঈদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার এসআই মো. রুবেল মিয়া জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। মামলার তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে আগামীকাল নিহতের লাশ উত্তোলন করে পুনঃময়নাতদন্ত করা হবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads