ads

সোমবার , ৩০ আগস্ট ২০২১ | ১০ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে মোটরসাইকেলের ধাক্কায় ইমামের মৃত্যু

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
আগস্ট ৩০, ২০২১ ১১:২৫ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় হাফেজ মাওলানা মো. নূরে আলম (৩৮) নামে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। ৩০ আগস্ট সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই ঘটনা ঘটে। নিহত আলম স্থানীয় জামিয়া ফয়জুন্নেছা মহিলা কওমী মাদ্রাসার শিক্ষক ও খৈলকুড়া নতুন জামে মসজিদের ঈমাম এবং ২ সন্তানের জনক ছিলেন।

Shamol Bangla Ads

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাফেজ মাওলানা নূরে আলম অন্যান্য দিনের মতো সোমবার মাগরিবের নামাজের ইমামতি করতে মসজিদে যান এবং মাগরিবের নামাজের ইমামতি করেন। নামাজ শেষ করে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে রেফার করেন। পরে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাফেজ মাওলানা নূর আলমকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘাতক মোটরসাইকেল চালক মো. ইছা (১৮) কে মোটরসাইকেলসহ আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। ইছা উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের দেবোত্তরপাড়া গ্রামের আমিরুল মিয়ার ছেলে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads