ads

সোমবার , ৩০ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

খবর টি পড়েছেন : ১৫০
শেরপুরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের শহীদ মুক্তিযোদ্ধা আইজউদ্দিন মোল্লা ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট সোমবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রজন্ম-৭১ এর কেন্দ্রীয় সভাপতি এবং শহীদ আইজউদ্দিনের বড় ছেলে মো. আজিজুর রহমান। বক্তব্যে তিনি গত রবিবার সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে শহীদ আইজউদ্দিনের মুক্তিযোদ্ধা সনদ ভূয়া এবং তার পরিবারকে জড়িয়ে মিথ্যে অপপ্রচার করে সংবাদ পরিবেশ করা হয়েছে বলে তিনি দাবি করেন।

Shamol Bangla Ads

তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পরে যারা আমার বাবার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। আমরা সেসকল স্বার্থান্বেষী মহলের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা নামে বেনামে বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রকল্প দেখিয়ে কোনও সুযোগ-সুবিধা আদায় করিনি। আমরা কোন মানুষের কাছ থেকে চাকুরী, বদলি ও বিদেশে নেওয়ার কথা বলে অর্থ আত্মসাত করিনি। আমাদের পরিবারকে সামাজিকভাবে হেয় করার জন্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রবিবার সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কামারিয়া ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুল মতিন লিখিত বক্তব্যে দাবি করেন, আইজউদ্দিন মোল্লা শহীদ মুক্তিযোদ্ধা নন। প্রকৃতপক্ষে তিনি (আইজউদ্দিন) ১৯৭১ সালের ২৪ নভেম্বর পাক হানাদার বাহিনী কর্তৃক সূর্যদী গণহত্যায় বাড়ির পিছন দিয়ে পালিয়ে যাওয়ার সময় আখ ক্ষেতের ভেতর নিহত হন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর জেলা সদর হাসপাতালের লিফট বিকল, সিঁড়ি বেয়ে… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে মোটরসাইকেলের ধাক্কায় ইমামের মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads