শেরপুরে শুভ জন্মাষ্টমী-২০২১ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ৩০ আগস্ট সোমবার সকালে জেলা প্রশাসন ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে জেলা পূজা উদযাপন পরিষদের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) মো. মোমিনুর রশীদ।

হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক শামীম আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু, সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, সহ-সভাপতি চন্দন কুমার সাহা, এ্যাডভোকেট শক্তি পদ পাল ও যাদব ঘোষ, সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহা, শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, নাগরিক প্লাটফর্ম জনউদ্যোগ এর আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।
জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে শ্রীকৃষ্ণের জীবনীর উপর আলোচনা করেন ইসকনের সাধারণ সম্পাদক অপূর্ব জগন্নাথ দাস।
এর আগে জন্মাষ্টমী উপলক্ষে গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এক বিশেষ প্রার্থনা করা হয়।




