ads

সোমবার , ৩০ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আম্বিয়া খাতুন

খবর টি পড়েছেন : ১৯৭
নকলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আম্বিয়া খাতুন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষকা মোছা. আম্বিয়া খাতুন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ২৯ আগস্ট রবিবার বিকেলে পৌর শহরের সুমাইয়া প্লাজায় আওয়ামী যুবলীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির ডাকা এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাকে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। পরে তিনি উপজেলা আওয়ামী লীগের সকল নেতৃন্দের উপস্থিতিতেই ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

Shamol Bangla Ads

দলীয় সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৫ এপ্রিল উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। ওই কমিটিতে মোছা. আম্বিয়া খাতুন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনিত হয়েছিলেন। উল্লেখ্য, নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান চলতি মাসের ২৩ আগস্ট মৃত্যুবরণ করায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদটি শূণ্য হয়েছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ যেকোন সময় পণ্য পরিবহন বন্ধের ঘোষণা শেরপুর জেলা… পরবর্তী সংবাদ শেরপুরে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads