ads

শুক্রবার , ৩০ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

খবর টি পড়েছেন : ১৮৮
ঝিনাইগাতীতে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতীতে মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীনদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহারের পাকা ঘর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ ও পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী। ৩০ জুলাই শুক্রবার বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদিগ্রাম আশ্রয়ণ প্রকল্পের ৪০টি ঘর পরিদর্শন করেন তারা। ওইসময় তারা আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজ-খবর নেন। ওইসব পরিবারের কোনো সমস্যা হচ্ছে কি না, সে বিষয়ে জানতে চান। ঘর পেয়ে আশ্রয়ণের বাসিন্দারাও জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে আনন্দ প্রকাশ করেন। প্রকল্পের বাসিন্দাদের পরিষ্কার-পরিচ্ছন্নভাবে বসবাসের পরামর্শ দেন তারা।

Shamol Bangla Ads

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান, নলকুড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মজনু মিয়া প্রমুখ।
আশ্রয়ণের বাসিন্দারা জানান, জীবনে তারা অনেক কষ্ট করেছেন। তাদের আশ্রয় ছিল না। প্রধানমন্ত্রীর কারণে তারা আশ্রয় পেয়েছেন। ঘরে বসেই খাবার পেয়েছেন। এখানে পানি ও বিদ্যুতেরও ব্যবস্থা করা হয়েছে। তাদের কোন সমস্যা নেই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে টিকা নিতে গিয়ে স্বাস্থ্যকর্মীর হামলার শিকার আ’লীগ… পরবর্তী সংবাদ শেরপুরে দুইদিনে ভ্রাম্যমাণ আদালতে ৬৩ হাজার টাকা জরিমানা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads