ads

বৃহস্পতিবার , ২৯ জুলাই ২০২১ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে টিকা নিতে গিয়ে স্বাস্থ্যকর্মীর হামলার শিকার আ’লীগ নেতা : উপজেলা আ’লীগের প্রতিবাদ সভা

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
জুলাই ২৯, ২০২১ ১০:৩৭ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের টিকা নিতে গিয়ে স্বাস্থ্যকর্মীদের হামলায় আহত হয়েছেন আতিকুর রহমান (৩৮) নামে এক আওয়ামী লীগ নেতা। ২৯ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই ঘটনা ঘটে। আতিকুর রহমান উপজেলার মালিঝিকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ওই খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে চরম উত্তেজনা দেখা দিলে ঘটনার পর থেকে স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্য কমপ্লেক্স ত্যাগ করে।

Shamol Bangla Ads

জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের টিকা নিতে যান। ওইসময় দিঘীরপাড় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী (সিএইচসিপি) মোস্তাফিজুর রহমান সোহেল স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর থেকে ওষুধ নিতে গিয়েছিলেন। তিনি টিকা নিতে যাওয়া আতিকুরসহ অন্যান্য লোকজনদের টিকা দিতে দেরি হবে বলে জানিয়ে বসতে বলেন। এ নিয়ে আতিকুরের সাথে সোহেলের বাগবিতন্ডা শুরু হয়। ওইসময় সোহেলের সাথে হাতাহাতির এক পর্যায়ে আতিকুর রহমান নাকে-মুখে আঘাত পেয়ে গুরুতরভাবে আহত হন। পরে তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার বিষয়ে স্বাস্থ্যকর্মী মোস্তাফিজুর রহমান সোহেল জানান, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান উত্তেজিত হয়ে তার উপর আঘাত করলে সে আত্মরক্ষার চেষ্টা করেছে।
এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ঘটনাটি দুঃখজনক। আসলে কি ঘটেছে তা তদন্ত করে দেখা হবে।

এদিকে ওই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাতে উপজেলা আওয়ামী লীগ এক প্রতিবাদ সভার আয়োজন করে। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মো. কামাল হোসেন। এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি ফকির মোঃ সাইফুল ইসলাম, দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদ সদস্য আলহাজ মোঃ নজরুল ইসলাম, আলহাজ্ব হারুন উর রশীদ, মো. আব্দুল হালিম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মজিবুর রহমান, ঝিনাইগাতী উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃখলিলুর রহমান, মালিঝিকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক প্রমুখ। সভায় বক্তারা আওয়ামী লীগ নেতা আতিকুরের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষী স্বাস্থ্যকর্মীদের অবিলম্বে শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads